Monday, May 25, 2026

অতিমারি পরিস্থিতিতে টীকার ব্যবহার নিয়ে কড়া নির্দেশ মোদির

Date:

Share post:

অতিমারির প্রকোপ কমাতে ভারতে টীকা আবিষ্কারের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে প্রতিষেধক নিয়ে রিভিউ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি টীকা সহজলভ্য করার বার্তা দিয়েছেন। এবং ভারতের কোনও নাগরিক যাতে এই টীকা থেকে বঞ্চিত না হন তার দিকেও লক্ষ্য রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

অতিমারির ভ্যাকসিন নিয়ে গাইডলাইন বেঁধে দিয়েছেন মোদি। ফাউন্ডেশন অব ভ্যাকসিন ম্যানেজমেন্ট অব ইন্ডিয়ার পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের আগে প্রয়োজন সেই অনুযায়ী টীকাকরণ করতে হবে। সর্বপ্রথম অতিমারির চিকিৎসায় যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, হাসপাতালের সাফাইকর্মীদর টীকাকরণ করতে হবে।

পিএমও’র তরফ থেকে জানানো হয়েছে, ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে কেউ যেন টীকা থেকে বঞ্চিত না হয়। অতিমারির টীকাকে সহজ লভ্য ও সুলভ করতে হবে। সেই ভেবেই টীকার উৎপাদন করতে হবে।

Related articles

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...