Tuesday, June 9, 2026

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ! বাস নেবেন কী! বাসের চাবিই আমরা দেব না

Date:

Share post:

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বসলেন জয়েন্ট কাউন্সিল ফর বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ তপন বলেন, সরকার বেসরকারি বাস নিয়ে চালাবে? আমরা সরকারকে বাসের চাবিই দেব না।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে করে বলেন, একদিন দেখব, বাস না চালালে সরকার নিজে বাস নিয়ে চালাবে। তার জবাবেই বেসরকারি বাস মালিক সংগঠনের স্পষ্ট চ্যালেঞ্জ। সেই সঙ্গে যুক্তি, মুখ্যমন্ত্রী শুধু কলকাতার নন, তিনি রাজ্যের। গাড়ি যদি টানতেই হয়, তাহলে সরকার গোটা রাজ্যের বাস টানুক। শুধু কলকাতার বাসগুলি কেন টানবেন?

রাস্তায় বেসরকারি বাস নামাতে মুখ্যমন্ত্রী গতকাল উদাহরণ দিয়ে ভোটের সময় বাস টানার কথা বলেছিলেন। সে প্রসঙ্গ তুলে তপন বলেন, ভোটের সময় যে বাস টানা হয়েছিল তার টাকাই এখনও পাইনি। আজ যদি বাস টানেন, তাহলে কাল টাকা দিতে হবে। নইলে আমরা বাসের চাবি দেব না। তপন বলেছেন, বাসের জন্য ব্যাঙ্ককে কিস্তি দিতে হয়। আবার তেলের দামও বাড়ছে। এই অবস্থায় ভাড়া না বাড়ালে বাস কীভাবে চলবে? মুখ্যমন্ত্রীর এটা ভাবা উচিত। কলকাতায় ৬০০০ বেসরকারি বাসের মধ্যে প্রায় ৩৮০০ বাস জয়েন্ট কাউন্সিল ফর বাস সিন্ডিকেটের ছাতার তলায় রয়েছে।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...