Saturday, May 16, 2026

“সবার উপরে মানবতা”, বিতর্ক উড়িয়ে উল্টোরথে সামিল নুসরত

Date:

Share post:

রথে পারেননি, উল্টো রথে স্বামী নিখিল জৈনকে নিয়ে সামিল হলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। বুধবার, সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে নুসরত লেখেন, সব উৎসব পালনে কেউ তাঁকে বাধা দিতে পারবে না। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “মানবতা সবার উপরে”। ইসকনের রথযাত্রা শামিল হতে পেরে তিনি সম্মানিত।

গতবছর ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বামীকে নিয়ে যোগ দিয়েছিলেন নুসরত জাহান। সেই বিষয় নিয়ে তুমুল জলঘোলা হয়। কট্টর ধর্মীয় সংগঠনগুলি নুসরতের সমালোচনায় সুর চড়ায়। হয়তো তারই জবাব দিতে এবার এই পোস্টটি করেছেন তৃণমূল সাংসদ।
ছবিতে দেখা গিয়েছে তিনি এবং নিখিল দুজনেই মাস্ক পরে, দূরত্ব বজায় রেখেই ইসকনের রথযাত্রা শামিল হয়েছেন। নিষেধাজ্ঞা থাকায় এবার অনাড়ম্বরভাবেই রথযাত্রার মতোই উল্টোরথ পালন করেছে ইসকন।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...