Thursday, June 4, 2026

“করোনা আক্রান্ত” ভাঙড়ে ঢোকার জবাব পেয়েছে দিলীপ! সাফ কথা আরাবুলের

Date:

Share post:

“ভাঙড় এখন করোনা আক্রান্ত, কেন ভাঙড়ে ঢুকেছেন দিলীপ ঘোষ?” প্রশ্ন তুললেন ভাঙড়ের ডাক সাইটের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। “আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এখন রাজনীতি করার সময় নয়। ভাঙড় শান্তই ছিল। আজ এখানে যে ঘটনা হয়েছে সেটা না হলেই হতো। ভাঙরে ৩২ জন করোনায় আক্রান্ত। এই কঠিন সময়ে মানুষ বাঁচার লড়াই করছেন, ঠিক তখনই দিলীপ ঘোষ ভাঙড়ে ঢুকে সাধারণ মানুষকে উত্তপ্ত করছেন। আর মানুষ তারই জবাবটা দিয়েছে।” আজ, বুধবার সকালে নিউটাউনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম এমনই প্রতিক্রিয়া দিয়েছেন।

উল্লেখ্য, এদিন সকালে মর্নিংওয়াকে করার পর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কর্মী-সমর্থকদের সঙ্গে একটি চা-চক্রে অংশ নিতে ভাঙড়ের নতুনহাট এলাকায় যাচ্ছিলেন। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে। তাঁর নিরাপত্তারক্ষীর গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ধাক্কাধাক্কাতি সামান্য চোট পান দিলীপ ঘোষও। যা নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তাল। আর এই বিষয়েই প্রতিক্রিয়া জানাতে গিয়ে গোটা ঘটনার দায় দিলীপ ঘোষের উপরই চাপিয়েছেন আরাবুল।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...