Thursday, May 14, 2026

মহমেডানের নয়া কমিটি, সচিব ওয়াসিম, ফুটবল-সচিব দীপেন্দু  

Date:

Share post:

শতাব্দী প্রাচীন মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সচিব হলেন ওয়াসিম আক্রম। ফুটবল সচিব পদের দায়িত্ব নিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বুধবার ক্লাবে কার্যনির্বাহী সমিতির বৈঠকে। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পষ্টতই পরিবার তন্ত্রের ছায়া থেকে বেরিয়ে এলো ক্লাব। পূর্বতন সচিব মহম্মদ কামরুদ্দিনকে কার্যনির্বাহী সমিতির সাধারণ সদস্য পদের দায়িত্ব দেওয়া হয়। ক্লাবের সহ-সভাপতি পদে হলেন ইশতিয়াক আহমেদ। দীপেন্দু বিশ্বাসকে সাহায্য করবেন বেলাল আহমেদ।

সুলতান আহমেদের মৃত্যুর পর সচিবের দায়িত্ব নেন কামরুদ্দিন। সুলতান আহমেদের ভাই ইকবাল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ। নতুন কমিটিতে সুলতান আহমেদের পুত্র তাহা আহমেদ রইলেন সহ-সচিব পদেই। সুলতানের অন্য আরেক পুত্র তারিক আহমেদ কার্যনির্বাহী কমিটির সাধারণ সদস্য হিসেবে নিযুক্ত হলেন।

ক্লাব সচিব ওয়াসিম আক্রম বলেন,”আই লিগে খেলার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এই মুহূর্তে ক্লাবে স্পনসর নেই। ক্লাব কর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা দল গড়তে সাহায্য করবেন।” অন্যদিকে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানান,”ফুটবলের মরশুম শুরু হওয়ার আগেই ক্লাবের বিভিন্ন দিকে নজর দিতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দিক মাঠ পরিচর্যা।”

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...