Tuesday, May 5, 2026

বিশ্বকাপে গড়াপেটার অভিযোগ, জিজ্ঞাসাবাদ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারদের

Date:

Share post:

২৮ বছর পর বিশ্ব জয়ের মুকুট পরেছিল ভারত। ২০১১ সালের এপ্রিলের রাত। ভারতের ইতিহাসে যা স্মরণীয় দিন। কিন্তু সেই বিশ্বকাপ ফাইনালের উপরেই গড়াপেটার অভিযোগ আসছে। এই অভিযোগ করেন শ্রীলঙ্কার প্রাক্তন এক ক্রীড়ামন্ত্রী। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শ্রীলঙ্কা সরকার তদন্ত শুরু করেছে।

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগে অভিযোগ করেন, ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা করেছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জাতীয় নির্বাচক কমিটির দায়িত্বে ছিলেন অরবিন্দ ডি’সিলভা। তিনি এই অভিযোগের তদন্তের দাবি তুলেছিলেন। প্রমাণ চেয়েছিলেন ২০১১ শ্রীলঙ্কার দলে থাকা দুই তারকা ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে এবং কুমার সঙ্গকারা।

তদন্ত কমিটি বুধবার জিজ্ঞাসাবাদ করে প্রাক্তন ব্যাটসম্যান ডি’সিলভাকে। বিশেষ দুর্নীতি দমন শাখার সুপার জগৎ ফনসেকা বলেন, ‘‘২০১১ বিশ্বকাপ ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। ডি’সিলভার বক্তব্য আমরা শুনেছি।” একইভাবে এদিন দলের সদস্য উপুল থরঙ্গাকেও ডেকে পাঠানো হয়। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ওপেনার ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের জানান, “তদন্তের স্বার্থে আমাকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আমার যা বলার তদন্ত কমিটিকে বলেছি।”

Related articles

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত...

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...