Wednesday, March 18, 2026

মুরগি বদলে দিল যুবকের ভাগ্য ! কী ভাবে দেখুন…

Date:

Share post:

রাতারাতি বদলে গেল এক যুবকের ভাগ্য। সাধারণ ব্যবসায়ী থেকে হয়ে গেল ‘ব্র্যান্ড নেম’। অভিনব ‘জুতা আবিষ্কার’-এর কাহিনীতে এই যুবকের নাম এক নতুন সংযোজন। সেটাই প্রমাণ করলেন তিনি। ইন্দোনেশিয়ার সেই যুবক মুরগী পায়ের চামড়া থেকে জুতো বানিয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেছেন।

দেখে নিন…

২০১৭ সাল থেকে জুতো প্রস্তুত করছে নুরমান ফারিয়েকা নামের সেই যুবকের সংস্থা হিরকা। এবার তারা মুরগীর পায়ের চামড়া থেকে জুতো বানিয়েছে। বর্জ্য ব্যবহার করে জুতো প্রস্তুত মূল উদ্দেশ্য ছিল নুরমানের। তাই এমন উদ্যোগ বলে জানান তিনি।

নুরমান বলেছেন, “রোজ হাজার হাজার মুরগীর পা ফেলে দেওয়া হয়। সেগুলো আমরা সংগ্রহ করি। তার পর চামড়া প্রক্রিয়াজাত করা হয়। মুরগীর চামড়া থেকে তৈরি জুতো দেখতেও যেমন সুন্দর তেমনই আরামদায়কও।”

একটি জুতো প্রস্তুত করতে কমপক্ষে ৪৫টি মুরগীর পায়ের চামড়া লাগে। ৩৫ থেকে ১৪০ ডলারের দামে বিক্রি হয় সেইসব জুতো।

জানিয়েছেন নুরমান, দেখতে আর পাঁচটা চামড়ার জুতোর সঙ্গে খুব একটা তফাত নেই। তবে মুরগীর চামড়ার জুতো পরে বেশ আরাম।

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...