Sunday, May 3, 2026

বিহারে ফের বজ্রপাত! প্রাণ হারালেন কমপক্ষে ২৩ জন

Date:

Share post:

ফের বিহারে প্রবল বজ্রপাত। বৃহস্পতিবার এ ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৩ জন। ২৫ জুন ৯২ জনের মৃত্যুর খবর মিলেছিল। ফের এদিন আবার বজ্রপাতে প্রাণ হারালেন কমপক্ষে ২৩ জন।

বৃহস্পতিবার পাটনাতে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬ জনের। পুর্ব চম্পারণে ৪ জনের, সমস্টীপুরে ৩ জনের ও শিবহরে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও কাতিহারে ৩ জন ও মধেপুরায় এক জনের মৃত্যু হয়েছে। পশ্চিম চম্পারণে ২ জন ও পুর্ণিয়ায় ১ এবং ঔরঙ্গাবাদেও ১ জনের মৃত্যুর খবর মিলেছে।

কয়েকদিন আগেই তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করেছিল বিহার। ঝড়বৃষ্টির জেরে লন্ডভন্ড হয়ে উঠেছিল গোটা রাজ্য। তখন শুধুমাত্র গোপালগঞ্জেই মৃত্যু হয়েছিল ১৩ জনের। মোট মৃত্যু ৯০ ছাড়িয়েছিল।

 

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...