Wednesday, March 4, 2026

“কাউকে বলে নয়, সময় মতোই বদলা নেবো”! হুঙ্কার দিলীপের

Date:

Share post:

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই হুঙ্কার ছাড়লেন রাজ্য বিজেপি সভাপতি। নিউটাউনে নতুন বাসভবনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারের উদ্দেশে একের পর এক তোপ দাগলেন। হুঁশিয়ারি দিয়ে বললেন, “বদলা নেব। ঠিক সময়েই দেখতে পাবেন। কাউকে বলে নেব না।”

গতকাল নিউটাউনে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে ছেড়ে কথা বলবেন না দিলীপ ঘোষ। সময় হলেই হিসেব নেবেন। তার বক্তব্য, “প্রতিদিন আক্রমণ করা হচ্ছে। গতকালই পাশের পাড়ায় হয়েছে। রাজ্য সমাধান চায় না, আমরা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চাইব। আরাবুলের অপকীর্তি নতুন করে বলার কিছু নেই!”

হুঙ্কার ছাড়ার পাশাপাশি এদিন একাধিক অভিযোগ করে তিনি বলেন, “রেশন নিয়ে দলাদলি। মারপিট। এখনও সুন্দরবনে জল, আলো পৌঁছায়নি। তৃণমূলের অন্যায়, দুর্নীতি নিয়ে ২০ লাখ মানুষ আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। ত্রাণ দুর্নীতি নিয়ে অভিযোগ পেয়েছি। হাহাকার করছে মানুষ।”

একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কোনও বিজেপি কর্মীও যদি আমফান ত্রাণ নিয়ে দুর্নীতি করে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “বিজেপি কর্মীরা ত্রাণ নিয়ে দুর্নীতি করেছে কিনা জানা নেই। আমি চাই তদন্ত হোক। যদি করে থাকে শাস্তি পাবে।”

একইসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি এদিন
বলেন, “সারা পশ্চিমবাংলা বোমা-বন্দুকের কারখানা হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ বারুদের স্তূপের উপর রয়েছে। মানুষ বিপন্ন করা। ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ ব্যবস্থা নিক।”

spot_img

Related articles

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

বলিউডের সঙ্গে হোলির বরাবরের একটা বিশেষ যোগসূত্র চলে এসেছে। বড় ক্যানভাসে বিনোদনমূলক সিনেমা মানেই অন্তত একটা হোলির দৃশ্য...

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...