Sunday, May 17, 2026

মোদি-রাজনাথে সমন্বয়ের অভাব ! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখতে হঠাৎ শুক্রবার প্রধানমন্ত্রী লেহ-তে পৌঁছানোর পরই স্পষ্ট হলো কেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান এম এম নারভনে’র এদিনের প্রস্তাবিত লাদাখ সফর বাতিল করা হয়েছে৷ এবং একইসঙ্গে ইঙ্গিত মিলছে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর সমন্বয় বা কো-অর্ডিনেশন ইদানিং সুস্থ জায়গায় নেই৷

বৃহস্পতিবার বেলার দিকে দিল্লি থেকে প্রথম জানা যায়, সীমান্তের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার লাদাখ যাবেন সেনাপ্রধান এম এম নারভনেকে সঙ্গে নিয়ে৷ সেই মতো দুই শীর্ষকর্তা প্রস্তুতিও নিচ্ছিলেন৷

এটা নিশ্চিত, ততক্ষণে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর শুক্রবারের সীমান্ত সফরের কর্মসূচি স্থির হয়ে গিয়েছিলো৷ কিন্তু এত বড় কথাটা জানতেন না দেশের প্রতিরক্ষামন্ত্রী এবং দেশের সেনাপ্রধান৷ জানা থাকলে, ওই একই দিনে তাঁরা আলাদাভাবে লাদাখ যাওয়ার ঘোষণাই করতেন না৷ আর এটা হয়েছে পুরোপুরি সমন্বয়ের অভাবেই৷ যে মুহুর্তে প্রধানমন্ত্রীর কানে যায়, তাঁর সীমান্ত সফরের দিনেই রাজনাথ- নারভনে লাদাখ সফরের ঘোষণা করেছেন, তখনই প্রধানমন্ত্রীর নির্দেশে দু’জনের কাছেই বার্তা যায় সফর স্থগিত করার৷ ওই বার্তা মেনে বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় রাজনাথ সিংয়ের প্রস্তাবিত লাদাখ সফর আপাতত স্থগিত করা হলো৷ দেশের সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শুক্রবারের সফর হচ্ছে না৷ গত ৫ মে থেকে দুই প্রতিবেশী দেশের সীমান্ত বিবাদ নতুন করে শুরু হওয়ার পর এটাই ছিল প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাবিত প্রথম সফর। কিন্তু হঠাৎই বাতিল করা হয় এই সফর৷ সফর বাতিল করার কথা জানানো হলেও ঠিক কী কারণে সফর স্থগিত, তা বৃহস্পতিবার সরকারিভাবে বলা হয়নি৷ কারন হিসেবে শুধু বলা হয়, প্রতিরক্ষামন্ত্রীর লাদাখ সফর পুনর্নির্ধারিত হবে। এ ঘটনায় রাজধানীতে জল্পনা তৈরি হয়েছে৷ একাধিক অসমর্থিত সূত্রে খবর ভেসে ওঠে, প্রতিরক্ষামন্ত্রক থেকে সরতে হতে পারে রাজনাথ সিংকে৷ দিনকয়েকের মধ্যেই না’কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করবেন প্রধানমন্ত্রী৷ সে কারনেই রাজনাথকে সীমান্তে যেতে নিষেধ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী যেদিন নিজে যাচ্ছেন সীমান্তে, সেদিনই রাজনাথ আলাদাভাবে সীমান্তে যাওয়ার ঘোষণা করবেন, এতখানি মূর্খ কোনও মন্ত্রীই নন৷ প্রধানমন্ত্রীর সফরসূচি নিশ্চিতভাবেই গোপনীয়, কিন্তু এতটাও গোপনীয় নয়, যা প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানও জানতে পারবেন না৷

শুক্রবার সকালে জানা যায়, প্রধানমন্ত্রী নিজেই পৌঁছে গিয়েছেন চিন সীমান্তে৷ বলা হচ্ছে,
উত্তপ্ত পরিস্থিতিতে ‘বার্তা’ দিতেই না’কি লাদাখে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ সেনাবাহিনীর মনোবল বাড়াতে সাতসকালেই সীমান্তে পৌঁছেছেন মোদি। এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন আছে তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথাও বলেন তিনি। শুনেছেন সেনার কথা৷ একইসঙ্গে সামরিক হাসপাতালে আহত সেনা জওয়ানদের সঙ্গে দেখাও করেছেন মোদি৷ প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এবং তখনই ফাঁস হয় রাজনাথের সীমান্ত-সফর বাতিল হওয়ার রহস্য ৷

সীমান্তে যখন যুদ্ধের আবহ, তখন সেনাদের মনোবল বাড়াতে হাজারবার প্রধানমন্ত্রী লেহ-লাদাখ যেতে পারেন৷
কিন্তু তাঁর এই গুরুত্বপূর্ন সফরের কথা কয়েকঘন্টা আগেও প্রতিরক্ষামন্ত্রী বা দেশের সেনাপ্রধান জানবেন না, এটা কিছুতেই স্বাভাবিক ঘটনা হতে পারেনা৷

আপাতত এই জল্পনাই এখন দেশজুড়ে ৷

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...