Monday, April 6, 2026

তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য খয়রাশোলে

Date:

Share post:

তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের খয়রাশোলের রানি পাথর এলাকায়। পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে খয়রাশোল থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তৃণমূল কর্মী শিশির বাউরি আমাজোলা গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, শুক্রবার রাতে রানি পাথর গ্রামের কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যান। সকালেও শিশির বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন। প্রথমে যাঁরা ডেকে নিয়ে গিয়েছিলেন, তাঁদের কাছে গিয়ে খোঁজ করেন। যদিও তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ শিশিরের পরিবারের। এরপরই স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা যায়, পুকুরপাড়ে শিশিরের দেহ পড়ে আছে।
শিশির বাউরি মাথার বাঁদিকে গভীর ক্ষতচিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক অনুমান, গুলি করে খুন করা হয়েছে তাঁকে। বছরখানেক আগে বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...