Saturday, March 14, 2026

রাজ্যের প্রশংসায় কেন্দ্র! গোষ্ঠী সংক্রমণ রুখতে এবার বাংলার মডেলে রাজস্থান

Date:

Share post:

গোষ্ঠী সংক্রমণ রুখতে এবার বাংলার মডেলে রাজস্থান। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের এই ‘সেফ হোম’ মডেল অনুসরণ করে উপকৃত হয়েছে রাজস্থান। এবার রাজ্য সরকারের ‘সেফ হোমে’ উদ্যোগকে প্রশংসা করল কেন্দ্র। শনিবার, সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গের এই ‘সেফ হোম’ তৈরির ভাবনার প্রশংসা করেন। তিনি জানান, এই পদক্ষেপে গোষ্ঠী সংক্রমণ রোখা যাবে। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বৈঠকে জানিয়েছিলেন, কলকাতা-সব বিভিন্ন জেলায় একাধিক ‘সেফ হোম’ তৈরি করা হয়েছে। যা দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম।

প্রসঙ্গত, উপসর্গ নেই এমন রোগী বা হাল্কা উপসর্গ রয়েছে এমন রোগীদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দিয়েছিল রাজ্য। সেল্ফ আইসোলেশনে থাকা রোগীদের নজরদারি চালাবে স্বাস্থ্য আধিকারিকরা। শ্বাসকষ্ট হলে তবেই হাসপাতালে ভর্তি করা হবে তাঁদের। সরকার সব রকমভাবে সাহায্য করবে। করোনা রোগীরে ওই সব বাড়িকেই ‘সেফ হোম’ বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কনটেনমেন্ট জ়োনের মতো ‘সেফ হোমগুলিকে’ বাঁশ দিয়ে ঘেরা হবে না। এতে রোগী এবং তাঁর পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে।

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...