Saturday, June 6, 2026

“দিলীপের লাল চোখ হলুদ করে দেবো!” হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতি সব জায়গায় গিয়ে “বদলা-বদল”-এর কথা বলছেন। এবার দিলীপকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

করোনা আবহের রাজনৈতিক তরজাকে আরও উস্কে দিয়ে শ্রীরামপুরের সাংসদ বলেন, “দিলীপ ঘোষের লাল চোখ হলুদ করে দেবো”। বাঁকুড়ায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতিকে হুঁশিয়ারি দেন কল্যান বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়। তৃণমূলের আইনজীবী-সাংসদ আরও বলেন, “দিলীপ ঘোষ মায়ের দুধ কতটা খেয়েছে? কত বড় বীর, কত বড় মাতব্বর আর সাহসী দেখে নেবো।”

দিলীপ ঘোষের পাশাপাশি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকেও কড়া ভাষায় আক্রমণ করেন কল্যান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ধন্য তুমি নরেন্দ্র মোদি, ধন্য তোমার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের জিডিপি ১ শতাংশে নেমে গেছে। আর কালনাগিনীর ছোবলের মতো দেশের অর্থমন্ত্রীর ছোবল খেয়ে মানুষ মরছে।” অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে বিশ্বের নিকৃষ্টতম অর্থমন্ত্রী উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেন কল্যাণ।

Related articles

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...