Wednesday, March 11, 2026

ভারতের উপর চাপ বাড়াতে এ বার ভুটানের ভূখণ্ডও নিজেদের বলে দাবি করেছে চিন

Date:

Share post:

দিনকয়েক আগে লাদাখে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাম না উল্লেখ করে চিনকে ‘বিস্তারবাদী’ বলেছিলেন৷ সঙ্গে সঙ্গেই তার জবাবে চিনা দূতাবাস জানায়, চিনকে ‘বিস্তারবাদী’ বলে অভিযুক্ত করা ঠিক নয়৷ ১৪টির মধ্যে ১২টি প্রতিবেশী দেশের সঙ্গেই শান্তিপূর্ণ ভাবে সীমান্ত বিবাদ মিটিয়ে ফেলেছে বেজিং৷

আর এই বিবৃতির পরেই ভারতের উপর চাপ বাড়াতে এ বার ভুটানের ভূখণ্ডও নিজেদের বলে দাবি করলো চিন৷ নেপালের মতো ভারতের মিত্র ভুটানকেও দলে টানতে চিন এই চাল দিয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল৷ এক বিবৃতি দিয়ে বেজিং জানিয়েছে, ভুটানের পূর্ব, মধ্য এবং পশ্চিম অংশে দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে সীমান্ত বিবাদ রয়েছে৷ পাশাপাশি ভারতের নাম না করে দিল্লিকে হুঁশিয়ারির সুরে চিন জানিয়েছে, তাদের সঙ্গে ভুটানের বিবাদে যেন কোনও তৃতীয়পক্ষ হস্তক্ষেপের চেষ্টা না করে৷

ভুটানের সাকতেং অভয়ারণ্যের উন্নয়নের জন্য অনুদান পেতে Global Environment Facility-তে আবেদন জানিয়েছিল ভুটান৷ কিন্তু ভুটানের এই আবেদন নিয়ে আপত্তি তুলে চিন বলে, ওই এলাকা নিয়ে বিবাদ রয়েছে৷ তাই ওই সব এলাকা নিজেদের বলে দাবি করতে পারে না ভুটান৷ যদিও চিনের আপত্তি সত্ত্বেও ভূটান ওই অনুদান পেয়েছে৷
দিল্লির চিনা দূতাবাসকে ভুটানের তরফে জানানো হয়েছে সাকতেং অভয়ারণ্যের গোটাটাই তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ৷

মনে করা হচ্ছে, চিনের এই কৌশল আসলে দিল্লির সঙ্গে সুসম্পর্ক না রাখার জন্যই ভারতের প্রতিবেশী দেশগুলির উপরে চাপ তৈরি করছে বেজিং৷

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...