Tuesday, June 23, 2026

বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করতে গিয়ে শ্রীঘরে বর, কোয়ারেন্টাইনে বরযাত্রীরা

Date:

Share post:

দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই লকডাউন কিছুটা শিথিল হলেও করোনা মোকাবিলায় জারি রয়েছে একাধিক সরকারি বিধিনিষেধ। কিন্তু সেসবকে তোয়াক্কা না করে সামাজিক দূরত্ব শিকেয় তুলে, মুখে মাস্ক না পড়ে বর চলেছেন বিয়ে করতে। অবশেষে যা হওয়ার তাই, শ্রীঘরে ঠাঁই হলো বরের। শুধু বর নয়, মহামারি আইনে বর-সহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওড়িশার গঞ্জম জেলায় বারহামপুরে কোভিড হটস্পট জোনে সরকারি বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে উদ্দাম নৃত্য করতে করতে বরকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছিল বরপক্ষ। আর ওই বিয়ের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ৫০ জনেরও বেশি মানুষ। এরপরই পুলিশ গ্রেফতার করে বর, বরের বাবা, ভাইকে। এছাড়াও দুই পক্ষ মিলিয়ে ৫ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। জরিমানা বাবদ নেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।

বরযাত্রীদের নাচের একটি ভিডিও দেখে ইতিমধ্যেই
সকলকেই কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন। ডিআইজি (সেন্ট্রাল জোন) সত্যব্রত ভোই বলেন, “গোপালপুরে একটি হোটেল চত্বরে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক থাকলেও, সেখানে তার কোনও বালাই ছিল না। কোভিড-১৯ বিধিনিষেধ না মানায় থানায় একটি মামলা করা হয়”। ওই অঞ্চলের কালেক্টর বলেছেন, “আমাদের আনন্দ যেন অন্যের কান্নার কারণ না হয়ে ওঠে”।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...