Tuesday, June 9, 2026

জল পরিষ্কার রাখতে পুকুরে নেমে নিজেও পানা সরালেন মন্ত্রী স্বপন দেবনাথ

Date:

Share post:

লুঙ্গির ওপর হাফ হাতার পাঞ্জাবি। গলায় গামছা জড়ানো। মাস্ক, গ্লাভসও আছে। হাঁটু পর্যন্ত জলে নেমে পুকুর থেকে পানা টেনে ডাঙায় তুললেন রাজ্যের এক মন্ত্রী।

রবিবার এই ভূমিকাতেই দেখা গেল রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথকে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা স্বপনবাবু টানা ২০ বছর ধরে এলাকার জলাভূমি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ চেষ্টায় ওই এলাকার বাঁশদহ বিলকে সাজিয়ে তুলেছেন। এলাকার প্রকৃতি ও পশুপ্রেমী সংস্থার সদস্যদের নিয়ে এই বর্ষায় বৃক্ষরোপণের কাজও সমানে চলছে। তারপর রবিবার বাঁশদহ বিলে পানা সরানোর কাজে হাত লাগালেন। আর্সেনিক প্রবণ পূর্বস্থলীতে ভূপৃষ্ঠের জল সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন এলাকার বাসিন্দা স্বপন দেবনাথ। জলাশয় বাঁচিয়ে তার সৌন্দর্যায়ন ঘটিয়ে পর্যটন সম্ভাবনা বাড়াতেও নানা উদ্যোগও নিয়েছেন তিনি। প্রতিবছর খাল বিল উৎসব করেন তিনি। জলাশয়ের জল পরিষ্কার রাখতে পানা সরানোর কাজে এবার নিজেও নেমে পড়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...