Thursday, May 14, 2026

হুমকির জের, রাস্তায় নামল বেসরকারি বাস, রেহাই আমজনতার

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ধমকে সোমবার রাস্তায় বেসরকারি বাস নামল। আর এদিনই চিত্রটা পাল্টে গেলো। রাস্তায় বাস বেশি, যাত্রী কম। সব সংগঠনের বেসরকারি বাসই রাস্তায় নেমেছে। সঙ্গে অতিরিক্ত সরকারি বাস। ফলে অফিস টাইমের পর যাত্রী নেই বাসে। সারাদিনে সর্বাধিক তিনটি ট্রিপ করছে বেসরকারি বাস। শহর এবং শহরতলিতে সরকারি বাস নামে প্রায় ১৮০০। চেষ্টা হয় চাহিদা মেটানোর। বেসরকারি বাস ২৭ জুন থেকে রাস্তায় নামে। কিন্তু শুধু জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের বাস সংখ্যা ৩৮০০। ফলে তারা রাস্তায় বাস না নামানোয় সমস্যা তৈরি হয়। যদিও এদিন বাস নিয়ে যাত্রীদের কোনও অভিযোগই ছিল না। নিত্যযাত্রীরা খুশি সময়মতো বাস পাওয়ায়। কিন্তু বাস ভাড়া বাড়ানোর দাবি থেকে সরে না আসায় এই সুখের দিন যে বেশিদিন থাকবে না, তা বুঝেছেন আমজনতা।

Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...