Thursday, June 25, 2026

*প্রয়াত হলেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর*

Date:

Share post:

প্রয়াত হলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কন্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। টানা ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালিয়ে শেষ পর্যন্ত পরাজিত হলেন জনপ্রিয় শিল্পী অ্যান্ড্রু কিশোর। সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলছিলো৷ কিছুদিন আগে তিনি দেশে ফিরতে চেয়েছিলেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’ তাঁর ইচ্ছাপূরণ করতে গত
১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে দেশে ফেরেন তিনি। চলে যান রাজশাহীতে, যেখান থেকে এই যশস্বী শিল্পীর যাত্রা শুরু হয়েছিলো। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ শেষ হলো তাঁর জীবন৷ বিদায় নিলেন তিনি।

অ্যান্ড্রু কিশোর নিজের সম্পর্কে বলতেন, “আমি একজন কণ্ঠশ্রমিক। বৃহত্তর কোনো বিষয় নিয়ে ভাবনা কিংবা আশা করার কাজ আমার নয়।” শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থাতেই গত বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিলো অ্যান্ড্রু কিশোরকে৷ সেপ্টেম্বরেই তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। সেখানে কয়েক মাস একনাগাড়ে তাঁর চিকিৎসা চলে। সব চেষ্টার ব্যর্থ করে চিরতরে বিদায় নিলেন তিনি।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...