Friday, May 8, 2026

মর্মান্তিক, চাকরি যাওয়ার ভয়ের সঙ্গেই সংক্রমণ, আত্মঘাতী সাংবাদিক

Date:

Share post:

একটি হিন্দি দৈনিকের সঙ্গে যুক্ত ৩৪ বছরের এক সাংবাদিক৷ মহামারির আবহেও চাকরি চলে যাওয়ার ভয়ে খবর সংগ্রহে রোজ তাঁকে বাইরে যেতেই হতো৷

এরপরই ধরা পড়ল মহামারির সংক্রমণ৷ এই সংক্রমণ কোনও ভাবে মানতে পারেননি তিনি৷
কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই চূড়ান্ত আতঙ্কে ডুবে যান ওই সাংবাদিক৷ তারপর থেকে ডিপ্রেসিং মেসেজ পাঠাতে থাকেন সহকর্মী ও বন্ধুদের৷ তাঁরা সকলেই বুঝতে পারেন যে চরম মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন তিনি৷ সকলেই তাঁকে জানান, এই রোগ সেরে যায়, হতাশ হওয়ার কারনই নেই৷

কিন্তু শেষরক্ষা হয়নি৷
ভয়ে, অবসাদে দিল্লির AIIMS-এর চারতলা থেকে ঝাঁপ দিলেন ওই সাংবাদিক৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় ICU-তে৷ এবং সেখানেই তাঁর মৃত্যু হয়েছে৷
উত্তর পূর্ব দিল্লির ভজনপুর এলাকায় থাকতেন তিনি৷ পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই কন্যা৷ লকডাউনের জেরে কর্মক্ষেত্রও বেহাল ছিল এবং প্রতিনিয়ত চাকরি চলে যাওয়ার ভয় ছিল৷ এর সঙ্গে ছিল বসের মানসিক অত্যাচার৷ সব মিলিয়ে ভালো ছিলেন না তিনি৷
এরপর করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে আর ঠিক রাখতে পারেননি সাংবাদিক৷ চূড়ান্ত অবসাদে আত্মহত্যাই করলেন৷

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...