Friday, May 8, 2026

জোড়া বিপর্যয়ের মধ্যেও রাজ্যে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি

Date:

Share post:

আমফান বিপর্যয়ের ক্ষত তো আছেই। সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ। এই জোড়া বিপর্যয়ের মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই টালমাটাল অবস্থার মধ্যেও বেতন বৃদ্ধির খবর ফলে খুশি সরকারি কর্মীরা।

প্রতি বছর জুলাইয়ে সরকারি কর্মীদের মূল বেতনের ৩ শতাংশ হারে বৃদ্ধি হয়। এবারও তাই হচ্ছে। সরাসরি সরকারি কর্মী ছাড়াও থাকছেন সরকারের আর্থিক অনুদানে বেতন হওয়া কর্মীরাও।
বার্ষিক বেতন বৃদ্ধির জন্য চলতি আর্থিক বছরের রাজ্য বাজেটেও ৫২ হাজার ৯০৪ কোটি টাকা রাখা হয়েছে।
চলতি বছরের শুরুতেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ায় জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে।
তবে বেতন বাড়লেও এখনই মহার্ঘ ভাতার কোনও খবর নেই। তবে বেতনের উপর ১২ শতাংশ হারে মিলবে হাউজ রেন্ট। তবে এই ভাতা কখনই ১২ হাজার টাকার বেশি হবে না।
লকডাউনের জেরে অন্যান্য রাজ্যে সরকারি কর্মীদের বেতনে কোপ পড়েছে। কিন্তু বাংলায় সেটা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের সময়ও নির্ধারিত দিনে বেতন পেয়েছেন কর্মীরা। এমনকী, সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস ও অগ্ৰিম বেতনও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ ক্ষেত্রে দেওয়া হচ্ছে বর্ধিত হারে বিভিন্ন ভাতাও।

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...