Saturday, May 9, 2026

‘চেনম্যান’ গ্রেফতারের নেপথ্যে সিভিক ভলেন্টিয়ার, উপস্থিত বুদ্ধিকে কুর্নিশ পুলিশের

Date:

Share post:

চেনম্যানের খোঁজে দিশেহারা পুলিশ। সিভিক ভলান্টিয়ার অনির্বাণ ঘোষের উপস্থিত বুদ্ধির জেরে পুলিশ পাকড়াও করা হয়েছিল তাঁকে। কালনার মেদগাছি থেকে সহজপুর যাওয়ার রাস্তায় সাটপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

কী ঘটেছিল সেদিন?

লাল হেলমেট, লাল-কালো মোটরবাইক, বাইকের সাইডে ঝোলানো নাইলনের ব্যাগ। সন্দেহ হয় অনির্বাণের। তৎক্ষণাৎ মোবাইলে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন বুলবুলিতলা ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত অফিসারকে। ফরোয়ার্ড করেন কালনা থানার ওসিকেও। পুলিশবাহিনী সাটপুকুর পাড়ে পৌঁছয়। নাইলনের ব্যাগ থেকে মেলে লোহার রড, চেন।পুলিশ অফিসাররা গ্রেফতার করেন কামরুজ্জামানকে।জেরায় মহিলাদের ওপর একের পর এক হামলা ও খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। রাতারাতি রাজ্যের চোখে হিরো হয়ে যান সিভিক ভলেন্টিয়ার অনির্বাণ।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...