Tuesday, June 23, 2026

করোনা আবহে সিলেবাসের ভার কমাচ্ছে সিবিএসই

Date:

Share post:

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিল সিবিএসই। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সংশ্লিষ্ট বোর্ডকে সিলেবাস কমানোর পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শ অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে ৩০ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

মঙ্গলবার, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল জানান, সিলেবাস নিয়ে শিক্ষাবিদদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। প্রায় দেড় হাজার পরামর্শ পাওয়া গিয়েছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সিলেবাস কমানো নিয়ে স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিআইএসসিই এর আগে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সিলেবাস কমানোর কথা ঘোষণা করেছিল। এবার সেই পথেই হাঁটল সিবিএসই।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...