Saturday, June 20, 2026

পরীক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলি যে সিদ্ধান্ত নেবে তাকেই মান্যতা দেওয়া হবে। মঙ্গলবার একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানকে। একইসঙ্গে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাডভাইজরি পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে করোনা আবহে কীভাবে মূল্যায়ন করা হবে। সেই অ্যাডভাইজরি অনুযায়ী বেশকিছু বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংক্রান্ত কাজ শুরু করেছে। এদিন শিক্ষামন্ত্রী জানান, “আমরা বিশ্ববিদ্যালয়কে অ্যাডভাইজারি পাঠিয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে। যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তা বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলেই নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করবে না।”

তবে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জীবন এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, অ্যাডভাইজারি অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় কাজ করেছে। যারা মাঝপথে আছে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...