Saturday, June 20, 2026

BREAKING: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেতা অরুণ গুহঠাকুরতার

Date:

Share post:

ফের অভিনয় জগতের এক খ্যাতনামা ব্যক্তিত্ব বলি হলেন মারণ ভাইরাস করোনার। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশিষ্ট মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার। আজ, মঙ্গলবার দুপুর ১:৪৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অরুণ গুহঠাকুরতার পরিবারের লোক তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

অরুণবাবুর মৃত্যুর পর তাঁর মেয়ে জানান, “পয়লা জুলাই বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন। তখন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। এরপর করোনা টেস্ট হলে বাবার রিপোর্ট পজিটিভ আসে। তখন ওই হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকে আর রাখতে চায়নি। এরপর পরিচালক গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের আমরা দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁদের সহযোগিতায় বাবাকে তখন এম আর বাঙুরে ভর্তি করি।”

অরুণ গুহঠাকুরতার অভিনীত ‘বিসর্জন’, ‘সিনেমাওয়ালা’, ‘বসু পরিবার’-এর মতো ছবি সুপার হিট তকমা পেয়েছিল। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...