Friday, May 15, 2026

চিনের দালাল ওলিকে বাঁচাতে কূটনীতির নিয়ম লঙ্ঘন করে লাগাতার বৈঠক চিনা রাষ্ট্রদূতের

Date:

Share post:

কাঠমান্ডুর চিনা দূতাবাসই কার্যত নেপালের রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে চিনা রাষ্ট্রদূত হোউ ইয়াংকি যেভাবে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে ক্ষমতায় রাখার জন্য নজিরবিহীন তৎপরতা চালাচ্ছেন তাতে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে চিনের সরাসরি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে আর কোনও সংশয়ই নেই। বেজিংয়ের শি জিনপিং প্রশাসন চরম ভারতবিরোধী নেপালি প্রধানমন্ত্রী ওলিকে নিজেদের স্বার্থে ক্ষমতায় রেখে দিতে মরিয়া। তাই চিনা রাষ্ট্রদূতের মাধ্যমে তারা নেপালের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে। লাগাতার ভারতবিরোধী জিগির তুলে নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টিতেই একঘরে হয়েছেন ওলি। শাসক দলের তিন গুরুত্বপূর্ণ নেতা তথা তিন প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড, মাধবকুমার নেপাল ও ঝালানাথ খানাল ওলির ইস্তফা দাবি করেছেন। একইভাবে নেপালের প্রধান দুই বিরোধী দল নেপালি কংগ্রেস ও জনতা সমাজবাদী পার্টির নেতারা ভারতের নাম না করে বলেছেন, ওলি সরকারের ভুল নীতির জন্যই প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে নেপালের। আস্থা ভোট এড়াতে ওলি যেভাবে পার্লামেন্টের বাজেট অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন তাতে ক্ষুব্ধ শাসক ও বিরোধী নেতারা। এই অবস্থায় চিনা দালাল ওলিকে বাঁচাতে নির্লজ্জভাবে কূটনীতির কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করে চলেছেন ওলি ঘনিষ্ঠ চিনা রাষ্ট্রদূত হোউ ইয়াংকি। সূত্রের খবর, নেপাল কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির ৪৫ সদস্যের মধ্যে ৩০ জনই ওলির অপসারণ চান। অথচ চিনা রাষ্ট্রদূতের প্রত্যক্ষ তৎপরতায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক বারবার পিছিয়ে দেওয়া হয়। চিনা রাষ্ট্রদূত নিজে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন শাসক ও বিরোধী দলের সব গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে। ওলি ঘনিষ্ঠ রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর সঙ্গেও কূটনীতির নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন। তাঁর এই প্রচণ্ড সক্রিয়তার লক্ষ্য একটাই। ওলিকেই নেপালের প্রধানমন্ত্রী রেখে দেওয়া। শেষ পর্যন্ত চিন ২০১৬ সালের মত এবারও ওলির ত্রাতা হয়ে উঠতে পারে কিনা সেটাই দেখার।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...