Saturday, May 16, 2026

কাঁকুড়গাছি কাণ্ডে এবার উঠে এল রাঁধুনি পর্ব!

Date:

Share post:

কাঁকুড়গাছি কাণ্ডে অস্ত্র সরবরাহকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে নতুন তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে অমিত আগরওয়ালকে অস্ত্র সরবরাহকারীর সন্ধান দিয়েছিলেন এক রাঁধুনি। ওই রাঁধুনির থেকে মুঙ্গেরি অস্ত্রের খোঁজ পান অমিত।

মঙ্গলবার পঙ্কজ কুমার নামে অস্ত্র সরবরাহকারী যুবককে নওয়াদা থেকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, বেঙ্গালুরুর যে সংস্থায় অমিত চাকরি করতেন সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় এক রাঁধুনির। তিনি বিহারের বাসিন্দা। আলাপচারিতায় অমিত জানতে পারেন, অস্ত্র সরবরাহকারীদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। এরপর ওই ব্যক্তি পঙ্কজের সঙ্গে অমিতের যোগাযোগ করিয়ে দেন। জানা গিয়েছে, ৬০ হাজার টাকায় পিস্তলটা কিনেছিল অমিত। ৪০ হাজার টাকা আগাম ও বাকি টাকা হাওড়া স্টেশনে দেখা করে দেন তিনি।

পুলিশ সূত্রে খবর, পিস্তলের জন্য আগাম টাকা পাটনায় গিয়ে দিয়ে আসেন অমিত। এরপর তিনি ফিরে যান বেঙ্গালুরু। ৭ মার্চ ৫ ঘণ্টার জন্য কলকাতায় আসেন অমিত। বিহার থেকে সেভেন এমএম পিস্তল ও দশটি বুলেট নিয়ে ট্রেনে হাওড়ায় পৌঁছন পঙ্কজ। পঙ্কজের সঙ্গে দেখা করে হাওড়া স্টেশনে অস্ত্র সংগ্রহ করেন অমিত। এবার পঙ্কজ অমিতের মধ্যে সেতু বন্ধনের কাজ করা খোঁজ রাঁধুনির শুরু করেছে পুলিশ।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...