Saturday, June 20, 2026

সব রেকর্ড ভেঙে বাংলায় একদিনে আক্রান্ত প্রায় ১ হাজার

Date:

Share post:

উদ্বেগ ক্রমশ বাড়ছে। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যাই রোজ নতুন রেকর্ড গড়েছে বাংলা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে দিচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার যা হলো, তা কার্যত অকল্পনীয়।

রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ২৩ জন করোনা রোগী প্রাণ হারালেন। তার ফলে বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২৭। একইসঙ্গে বাংলায় আরও ৯৮৬ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ মিলেছে। আজ, বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,৮২৩। বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৭,৭০৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫০১ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬,২৯১।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...