Sunday, April 19, 2026

বলিউডের ‘সুরমা ভোপালি’ অভিনেতা জগদীপ প্রয়াত

Date:

Share post:

মুম্বইয়ে জীবনাবসান হল বর্ষীয়ান অভিনেতা জগদীপের। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।

‘শোলে’ র সুরমা ভোপালি চরিত্রের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন জগদীপ। বেশিরভাগ ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে নজর কেড়েছেন তিনি।

কমেডি ছবি আন্দাজ আপনা আপনা-য় সলমন খানের বাবা বাঁকেলালের ভূমিকাতেও তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। রামসে ব্রাদার্সের হরর ছবি পুরানা মন্দির-এও কাজ করেছেন তিনি। কুরবানি এবং শাহেনশাহ-র মতো ছবিতে জগদীপের অভিনয় নজর কেড়েছিল।

শিশুশিল্পী হিসাবে জগদীপকে দেখা গিয়েছে বিমল রায়ের দো বিঘা জমিন, কা আব্বাস মুন্না এবং গুরু দত্তর আর পার ছবিতে। ছয় দশকের লম্বা কেরিয়ারে প্রায় ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন জগদীপ।

সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরির জন্ম হয় 29 মার্চ 1939। অভিনয় জগতে আসার পরে তিনি নাম বদলে নাম নেন জগদীপ। তার বড় পুত্র জাভেদ জাফরি বলিউডের খ্যাতনামা অভিনেতা এবং ডান্সার। ছোট ছেলের নাভেদ টিভি শোতে অত্যন্ত জনপ্রিয় অ্যাঙ্কার।

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...