Tuesday, May 26, 2026

কন্যা সন্তানকে খুন করে আত্মঘাতী মা! বারাকপুরে জোড়া মৃত্যু নিয়ে ঘণীভূত রহস্য

Date:

Share post:

ফের খুন, আত্মহত্যার ঘটনা। প্রথমে চারবছরের শিশুকন্যাকে হত্যা, তারপর আত্মঘাতী মা! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর ২৪ পরগণার বারাকপুর থানার অন্তর্গত সদর বাজার গোলাম মহল এলাকায়।

জানা গিয়েছে, সদর বাজার গোলাম মহলে সুজয় সাহার বাড়িতে প্রায় চার বছর ধরে স্ত্রী-কন্যা নিয়ে ভাড়ায় আছেন
ইমরান খান। তার স্ত্রী পারভিন খাতুন (২৬) ও কন্যা সন্তান ইভানা খান ৪।

জানা যাচ্ছে, ইমরান তখন বাড়িতে ছিলেন না। সেই সময় ফোন করেও দীর্ঘক্ষণ কোনও সাড়া না মেলায় তাঁদের বাড়িতেই চলে আসেন ইমরানের কয়েকজন আত্মীয়। কিন্তু সেখানেও ডাকাডাকিতে ঘরের মধ্যে থেকে মেলেনি কোনও সাড়া। এরপর বাড়িওয়ালা, অনান্য ভাড়াটে-সহ প্রতিবেশীরাও বেরিয়ে আসেন ইমরানের ঘরের সামনে। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হয় সকলের। তাঁরা দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে দেখার চেষ্টা করেন। তখনই দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন ইমরানের স্ত্রী পারভিন খাতুন।খবর দেওয়া হয় বারাকপুর থানায়।

পুলিশ এসে দরজা ভাঙার পর আরও মর্মান্তিক। খাটের এক প্রান্তে পড়ে রয়েছে ইমরানের মেয়ে ছোট্ট ইভানার নিথর দেহ। এবং অপরপ্রান্তের ঝুলন্ত অবস্থায় রয়েছে পারভিন। পুলিশ দেহ দুটি উদ্ধার করে বারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে মা-মেয়ে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর দেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়।

তবে ঠিক কী কারণে নিজের সন্তানকে হত্যা করে আত্মঘাতী হলেন মা সেই বিষয়ে নিয়ে রহস্য তৈরি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পরভিনের স্বামী ইমরান ও পরিবারের অন্য সদস্যদের বারাকপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানতে পেরেছে, লকডাউনের পর থেকে কাজ হারিয়েছেন ইমরান। তবে ঠিক সেই কারণে কোনও পারিবারিক অশান্তি থেকে এই ঘটনা, নাকি জোড়া মৃত্যুর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য? খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...