Wednesday, May 27, 2026

জাতীয় তিন বিমা সংস্থার সংযুক্তিকরণ আপাতত হচ্ছে না

Date:

Share post:

তিনটি রুগ্ন রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থার সংযুক্তিকরণ প্রক্রিয়া বন্ধ রাখছে কেন্দ্র। তার বদলে সংস্থাগুলিতে পুঁজি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে তারা মুনাফা বাড়াতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিমা সংস্থাগুলির জন্য ১২৪৫০ কোটি টাকা অনুমোদন করেছে। এই তিন রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা হল দিল্লির ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানি, কলকাতার ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি এবং চেন্নাইয়ের ইউনাইটেড ইনসিওরেন্স কোম্পানি। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত, ন্যাশনাল ইনসিওরেন্সের অথোরাইজড ক্যাপিটাল বাড়িয়ে ৭৫০০ কোটি টাকা এবং ইউনাইটেড ইনসিওরেন্সের অথোরাইজড ক্যাপিটাল বাড়িয়ে ৫০০০ কোটি টাকা করা হবে, যাতে পুঁজি ঢোকানোর ব্যবস্থা করা যায়।

বাজার বিশেষজ্ঞদের মতে, করোনা সংকটের সময় সংযুক্তিকরণের কাজ করা কঠিন।সংযুক্তিকরণের উদ্দেশ্য বাজারে শেয়ার বিক্রি, যা এই পরিস্থিতিতে খুব একটা সহজ নয়। ফলে এইসময় সংযুক্তিকরণ অর্থহীন।

 

Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...