Tuesday, April 21, 2026

বাংলার জন্য ৪২ হাজার লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

মহামারি এবং আমফান মোকাবিলায় রাজ্যের কোষাগার প্রায় শূন্য। রাজ্যের তরফে বারবার এই কথা বলা হচ্ছে৷

ঠিক এই পরিস্থিতিতে বাংলার জন্য প্রায় ৪২ হাজার লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মন্ত্রকের এক টুইট বার্তায় জানানো হয়েছে, দেশের ১৪টি রাজ্যের জন্য কেন্দ্র ৬,১৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এই তালিকায় বাংলাও আছে৷ বাংলার জন্য বরাদ্দ ৪১ হাজার ৭৭৫ লক্ষ টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

মহামারি ও লকডাউনের কারনে রাজ্যগুলির আয় তলানিতে। আরও জটিল পরিস্থিতি বাংলায়। এ রাজ্যে মহামারির সঙ্গী আমফান। আমফানের তাণ্ডবে রাজ্যের একাধিক জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্র প্রাথমিকভাবে রাজ্যকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করে। কিন্তু সেটা যথেষ্ট নয় বলে বাড়তি অর্থ দাবি করেছে রাজ্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে জানান, ‘করোনা পরিস্থিতির মোকাবিলায় এই অর্থ দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতির মোকবিলায় এটা সহায়ক হবে।’ সেই প্যাকেজেই বাংলার প্রাপ্তি ৪১ হাজার ৭৭৫ লক্ষ টাকা।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...