Tuesday, May 12, 2026

ভাইরাসের তাণ্ডব: আক্রান্তের সংখ্যা দেখে ১৫ লাখ কবর খোঁড়ার নির্দেশ!

Date:

Share post:

দিন দিন বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা কল্পনার বাইরে। আক্রান্তের সংখ্যা দেখেই কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। প্রস্তুতি নিতে তাই ১৫ লক্ষ কবর খোঁড়ার নির্দেশ দিল প্রশাসন ! হ্যাঁ এমনই হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ভাইরাসের বড়সড় হামলা। তাই প্রশাসনের এই প্রস্তুতি।

আলজাজিরা জানাচ্ছে, ভাইরাস সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আগাম ১৫ লক্ষ কবর খুঁড়ে রেখে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। বিবিসি, রয়টার্সের খবরে বলা হয়েছে দেশটির গাওতেং প্রদেশেই এসব কবর খোঁড়া হচ্ছে। এই দেশের করোনার সবচেয়ে বড় হট স্পট হল গাওতেং।
ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট, দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২ লক্ষ ২৪ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৩ হাজার ৬০০ জনের অধিক।  বিবিসি জানাচ্ছে কোভিড-১৯ পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকায়। আক্রান্ত ও মৃতের সংখ্যায় আফ্রিকা মহাদেশে শীর্ষে আছে এই দেশ।

গাওতেং প্রদেশের কর্তৃপক্ষ অন্তত ১৫ লাখ কবর খোঁড়ার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে। কর্মকর্তারা বলছেন এটি রীতিমত অস্বস্তিকর একটি সিদ্ধান্ত। তবে সরকার চেষ্টা করছে করোনার বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে।

Related articles

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...