Sunday, March 15, 2026

এবার লেদার কমপ্লেক্স থানায় করোনার থাবা, আক্রান্ত ওসি-সহ ৫ জন পুলিশকর্মী

Date:

Share post:

করোনা মোকাবিলায় সামনে থেকে যাঁরা লড়ছেন, তাঁদের মধ্যে পুলিশ কর্মীরা অন্যতম। খুব স্বাভাবিকভাবে যুদ্ধের ময়দানে মারণ ভাইরাসও টার্গেট করছে উর্দিধারীদের। একের পর এক করোনা যোদ্ধা পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় এবার নতুন সংযোজন লেদার কমপ্লেক্স থানা। পার্শ্ববর্তী ভাঙড়ের কাশীপুর থানার পর এবার করোনার থাবা গিয়ে পড়লো লেদার কমপ্লেক্স থানার উপর। মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন লেদার কমপ্লেক্স থানার ওসি-সহ আরও চার পুলিশ কর্মী।

আজ, বৃহস্পতিবার লেদার কমপ্লেক্স থানার শীর্ষ অধিকারিকের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তিনি ছাড়াও ওই থানার আরও চারজন পুলিশ কর্মী করোনা সংক্রমনের শিকার। তাঁদের সবাইকে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনার জেরে কাশীপুর, জীবনতলা এবং লেদার কমপ্লেক্স থানা চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি লেদার কমপ্লেক্স থানার ওসি-সহ
৪ জন পুলিশ কর্মী জ্বর-সর্দি-কাশি নিয়ে ভুগছিলেন। তাঁদের কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেই সময় টেস্টের জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। রিপোর্ট আসলে দেখা যায় ওই চার পুলিশ কর্মী করোনা আক্রান্ত। আর, আজ বৃহস্পতিবার থানার বড়বাবুর রিপোর্ট এলে দেখা যায়, তাঁর রিপোর্টও পজিটিভ। ইতিমধ্যেই সম্প্রতি তাঁদের সংস্পর্শে আসার সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

spot_img

Related articles

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...