Thursday, May 14, 2026

তৃণমূলের দুর্নীতির খতিয়ান তুলে সিপিএমকে কার্যত ক্লিনচিট দিলীপের

Date:

Share post:

পশ্চিমবঙ্গে নতুন করে লকডাউন লাগু নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই নিয়ে ৩ বার তিনি চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।

শুধু চিঠি দেওয়াই নয়, পাশাপাশি দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “সিপিএম আমলে কতগুলো দুর্নীতি হয়েছে? ওদের কত জনকে সিবিআই-ইডি ডেকেছে? এখন যারা ক্ষমতায় আছে, তাদের মন্ত্রী থেকে দলের সব নেতাকে বিভিন্ন দুর্নীতির দায়ে সিবিআই-ইডি তলব করছে। মানুষ সব দেখছে। সব বুঝছে।”

রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, “এই তো তৃণমূল নেতারা আমফান-করোনা নিয়ে কত কোটি কোটি টাকা নয়ছয় করছে। তৃণমূলের নেতাদের যখন-তখন ভুবনেশ্বরে প্যারেড করতে যেতে হয়। এরা এতটাই দুর্নীতিবাজ, যে তৃণমূলের নেতাদের গ্ৰামে গেলে তাদের ঘেরাও হতে হয়। সিপিএমের আমলেও এমন দেখা যায়নি”।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...