Tuesday, June 2, 2026

” সৌরশক্তি একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে “: মোদি  

Date:

Share post:

এশিয়ার সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  শুক্রবার রেওয়া সোলার প্লান্ট উদ্বোধনে বক্তৃতা দিলেন তিনি। এশিয়ার বৃহত্তম ৭৫০-মেগাওয়াটের এই সৌর প্রকল্পের উদ্বোধনে মোদি বলেন, সোলার পাওয়ার সুরক্ষিত, নিশ্চিত ও খাঁটি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্লান্টের উদ্বোধন করেন। ইতিমধ্যেই জানানো হয়েছে প্রতি বছর প্রায় ১৫ লক্ষ টন কার্বন-ডাই অক্সাইডের নির্গমন কমাবে এই প্লান্ট।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “সৌর শক্তি কেবল আজ নয়, একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে। কারণ সৌর শক্তি নিশ্চিত, শুদ্ধ ও সুরক্ষিত।”

পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, রেওয়া ইতিহাসের পাতায় জায়গা করে নিল। মূলত, রেওয়া বলতে সাদা বাঘ ও নর্মদাকে বোঝায়। কিন্তু আজ থেকে এশিয়ার বৃহত্তম সৌর শক্তি প্রকল্পের নামও এই নামে যুক্ত হল।

পাশাপাশি মধ্যপ্রদেশ ও ওই এলাকার বাসিন্দাদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এই প্লান্ট উদ্বোধনের সময় মধ্য প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...