Wednesday, June 24, 2026

ভ্যাকসিন-ট্রায়ালে ডাক পাওয়া শিক্ষকের দাবি, অতীতের ঘটনা মিটে গিয়েছে

Date:

Share post:

ভ্যাকসিনের মানব- ট্রায়ালে ডাক পাওয়ার দাবি করা দুর্গাপুরের শিক্ষক চিরঞ্জিৎ ধীবরের অতীতের এক ঘটনার কথা ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ ৯ জুলাই,২০২০ প্রকাশিত হওয়ার পর ওই শিক্ষক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা স্ত্রীকে খুনের চেষ্টার মামলা মিটে গিয়েছে৷ খবরটি অসার এবং ভুয়ো৷

২০১৯ সালের আগস্ট মাসে ২০-২১ তারিখে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ প্রকাশিত সংবাদটি লেখা হয়েছে৷ ‘Zee ২৪ ঘন্টা’র প্রকাশিত সংবাদের স্ক্রিনশটও প্রকাশিত সংবাদে সংযুক্ত আছে৷ ‘Zee ২৪ ঘন্টা’ ছাড়াও সেই সময়ের প্রায় সব সংবাদমাধ্যমই ওই সংবাদটি গুরুত্ব দিয়েই প্রকাশ করে৷ বর্তমান, এই সময়, আজকাল, সংবাদ প্রতিদিন, এই মুহুর্তে, Millennium Post, দুর্গাপুর বার্তা ইত্যাদি সব সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছিলো স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে চিরঞ্জিৎ ধীবরের গ্রেফতারের ঘটনা৷ এতগুলি সংবাদমাধ্যম ওই সংবাদ ও ছবি প্রকাশ করার পরেও দাবি করা হয়েছে, প্রকাশিত সংবাদ ভুয়ো বা অসার৷ সেই সব খবরের উল্লেখ করা হয় প্রকাশিত প্রতিবেদনে৷ এছাড়াও লেখা হয়, “এদিকে ওই শিক্ষক নেতা চিরঞ্জিৎ ধীবরের ঘনিষ্ঠরা বলছেন, এসব মিথ্যা অভিযোগ৷ চিরঞ্জিৎ-এর ভাবমূর্তি বিনষ্ট করতেই একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে৷” প্রকাশিত খবরে স্বচ্ছতার অভাব নেই বলেই আমাদের ধারনা৷ চিরঞ্জিৎবাবুকে অযথা বিব্রত করার কোনও অভিপ্রায় থাকার প্রশ্নই নেই৷ এ সংক্রান্ত যাবতীয় সমস্যা বা মামলা মিটে যাওয়ার যে দাবি চিরঞ্জিৎবাবু করেছেন, সেই তথ্য পেলে, ওই খবরও আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রকাশ করবো৷

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...