Friday, May 15, 2026

বাংলার ‘সেফ হোম’ প্রকল্পের প্রশংসা কেন্দ্রের

Date:

Share post:

বাংলার প্রকল্পকে মডেল করতে চায় কেন্দ্রীয় সরকার। কারণে, কোভিড চিকিৎসায় ‘সেফ হোম’ প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের অধীন যাঁদের রোগের প্রকোপ কম বা উপসর্গ নেই, তাঁদের জন্য নির্দিষ্ট বাড়িতে বিনামূল্যে রাখা হয়েছে। কারণ নিজেদের বাড়িতে তাঁদের আইসোলেশনে থাকার সুবিধা নেই।

এই পরিস্থিতিতে তাঁদের সম্পূর্ণ স্যানিটাইজ করা বাড়িতে রাখা হচ্ছে।

বাড়িতে থাকছে অন্যান্য সুযোগ সুবিধা।

চিকিৎসকরা সেখানে তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন

এই সেফ হোমগুলির সঙ্গে যোগাযোগ থাকছে কোভিড হাসপাতালের।

রোগীর পরিস্থিতির যদি অবনতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে হাসপাতালে স্থানান্তরিত করা যাবে।

এর ফলে সঙ্কটজনক পরিস্থিতিতে থাকা রোগীদের হাসপাতালে চিকিৎসার সুযোগ বৃদ্ধি পেয়েছে।

রাজ্যে ১০৬টি সেফ হোম তৈরি করা হয়েছে, যাতে ৬৯০৮ টি বেড রয়েছে।

দেশের মধ্যে বাংলাতেই প্রথম এই প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে অন্যান্য রাজ্যেও এই মডেল চালু করার প্রস্তাব দিয়েছে তারা।

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...