Friday, May 15, 2026

জার্সির রং সবুজ-মেরুণই থাকছে এটিকে মোহনবাগানের

Date:

Share post:

পাল্টাচ্ছে না জার্সির রং, মোহনবাগান এ বার থেকে এটিকে-মোহনবাগান।
জার্সির রং সবুজ-মেরুণই থাকছে এটিকে মোহনবাগানের।
সবুজ মেরুণ ক্লাবের ৮০ শতাংশ শেয়ার কিনেছে এটিকে। তাই সংযুক্তিকরণের পর মোহনবাগান নামের আগে এটিকের নাম রয়েছে। শুক্রবার প্রথম ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে সেটাই মেনে নিয়েছেন দুই ক্লাবের কর্তারা। সংযুক্তিকরণের পর প্রথম বৈঠকে ঠিক হয়েছে , ঐতিহ্যবাহী সবুজ-মেরুণ জার্সি পরেই খেলবে এটিকে-মোহনবাগান। লোগোতেও মোহনবাগানের ঐতিহ্য বজায় রেখেই থাকছে পাল তোলা নৌকা। তবে এটিকের নামও থাকবে লোগোতে।
এটিকে মোহনবাগান ডিরেক্টর সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত জানিয়েছেন, ক্লাবের ১৩১ বছরের ইতিহাস এবং মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই জন্যই দলের জার্সির রঙে বদল আসছে না।আসলে
কর্মকর্তারা বিশ্বাস করেন, এতে সমর্থকদের আবেগও অটুট থাকবে। পালতোলা নৌকো ও সবুজ-মেরুন রং দেখলেই তাঁদের বুঝতে অসুবিধা হবেনা যে তাদের ভালবাসার মোহনবাগান দলই খেলছে।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন এটিকের সহ-কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, দুটি ক্লাবের একসঙ্গে হাত মেলানোকে স্যালুট জানাচ্ছি। এটিকে-মোহনবাগান ব্র্যান্ড নামটা একত্রিতভাবে নতুন ইতিহাস গড়বে।এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের প্রিন্সিপাল ওনার সঞ্জীব গোয়েঙ্কা এক প্রেস বিবৃতিতে বলেছেন, “মোহনবাগানের ঐতিহ্য যে কিংবদন্তিদের মাধ্যমে গড়ে উঠেছে, তাঁদের সবাইকে প্রণাম। নতুন এই পথ চলায় তাঁদের আশীর্বাদ চাইছি। ছোটবেলা থেকেই মোহনবাগান আমার হৃদয়ের অত্যন্ত কাছে। আমরা সেই ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি আর এই জার্সিই রাখছি। এটিকে-মোহনবাগানকে বিশ্বমানের দলে পরিণত করাই আমাদের লক্ষ্য।
ঠিক হয়েছে বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবে এটিকে মোহনবাগান। মোহনবাগানের তরুণ প্রতিভাবান ফুটবলারদের দলে নেওয়ার কথাও জানানো হয়েছে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...