Saturday, April 4, 2026

বিকাশকে এনকাউন্টারে খুন করা হতে পারে! বৃহস্পতিবার দুপুরেই সুপ্রিম কোর্টে জমা আবেদন!

Date:

Share post:

আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছিল। সেই আবেদনে বলা হয়েছিল, কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবেকে ভুয়ো এনকাউন্টার খুন করা হতে পারে। তাই তার নিরাপত্তা সুনিশ্চিত করুক সর্বোচ্চ আদালত। এই আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই কানপুরের পথে এনকাউন্টারে খুন বিকাশ। পুলিশের দাবি গাড়ি উল্টে যাওয়ার পর পুলিশের রিভলবার কেড়ে নিয়ে আক্রমণ করেছিল বিকাশ। পালাতে চেষ্টা করেছিল। গুলি চালিয়েছিল। তাকে বাধা দিতে গিয়ে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

ঘনশ্যাম উপাধ্যায় নামে এক ব্যক্তি সুপ্রিম কোর্টে এই আবেদন করেছিল। তার আশঙ্কা ছিল বিকাশকে মেরে ফেলা হবে সাক্ষী সরাতে। বিকাশকে যে শাস্তিই দেওয়া হোক তা যেন আইনি পদ্ধতিতে দেওয়া হয়। একই সঙ্গে বিকাশের ৫ সহযোগীকে খুন এবং বাড়ি ভাঙচুরের সিবিআই তদন্ত চেয়েছিল ঘনশ্যাম। জরুরিভিত্তিতে আলোচনা চাওয়া হয়েছিল কিন্তু তার আগেই এনকাউন্টার মৃত্যু। ঘনশ্যাম বলেন, জঘন্য কাজ করেছে বিকাশ দুবে আর তার সাগরেদরা। আইন মেনেই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কারণ ভারত গণতান্ত্রিক দেশ। মামলা দায়ের করা, তদন্ত করা, প্রমাণ জোগাড় করে আদালতে চার্জশিট দেওয়া পুলিশের কাজ। আর আদালতের দায়িত্ব তাকে শাস্তি দেওয়া। তাকে তাড়া করে বেড়ানো, লোক দেখানো এনকাউন্টারে হত্যা করা কখনই সমাধান হতে পারে না।

Related articles

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...