Sunday, May 3, 2026

রাজ্য পঞ্চায়েত দফতর কলকাতায় চালু করলো ‘চলমান বাজার’

Date:

Share post:

এবার কলকাতায় চালু হলো রাজ্য পঞ্চায়েত দফতরের “চলমান বাজার” । লকডাউনে মানুষের বাড়ির দরজায় পৌঁছে যাবে এই বাজার৷

পঞ্চায়েত দফতরের CADC এই চলমান বাজারের দায়িত্বে ৷

শুক্রবার চলমান এই বাজারের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী
সুব্রত মুখোপাধ্যায় ৷ তিনি বলেছেন, “এই ভ্রাম্যমান বাজার মাছ, সবজি, চাল, ডাল-সহ মুদি দোকানের সব জিনিসই পাওয়া যাবে৷ বয়স্ক মানুষদের জন্য হোম ডেলিভারিরও ব্যবস্থা থাকছে৷ কলকাতার উত্তর থেকে দক্ষিণে ঘুরবে এই সব
ভ্রাম্যমান বাজার৷”
পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন,
“প্রবীণদের হোম ডেলিভারির সুবিধা দেওয়া হচ্ছে৷ দফতরের প্রশাসনিক সচিব সৌম্যজিৎ দাসের মোবাইল নম্বর এ ফোন করতে পারেন যে কোনও গ্রাহক । সৌম্যজিৎ বাবুর হোয়াটসআপ নম্বর ৯১৬৩১-২৩৫৫৬ ৷ চাল,ডাল, মাছ,মাংস, কেজি প্রতি ১৫ থেকে ৩০ টাকা কমে পাবেন গ্রাহকরা ।”

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...