Saturday, May 23, 2026

ফের রাজ্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি! কিন্তু কেন?

Date:

Share post:

ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বঙ্গ বিজেপি। আজ, শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন রাহুল সিনহা। কিন্ত কেন? এবার কোনও ইস্যুতে আদালতের দরজায় যাচ্ছেন তাঁরা?

রাহুল সিনহা প্রশ্ন তুলে বলেন, “রাজ্য সরকার একতরফা ভাবে নতুন নিয়ম করেছে, যেখানে এখন থেকে ACR করবেন মুখ্যমন্ত্রী। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আদালতে যাচ্ছি। এতদিন পর্যন্ত জেলাশাসক, পুলিশ সুপারদেরটা করতেন মুখ্যমন্ত্রী। এখন থেকে বিডিও, এসডিও-এরটাও করবেন তিনি।এটা মেনে নেওয়া যায় না। কোনও দিন এটা হয়নি। মুখ্যমন্ত্রী হলেও তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব । তিনি কী করে সরকারি অফিসারদের ACR করবেন? তাহলে তো সব সরকারি কর্মচারী থেকে শুরু করে আধিকারিক, মুখ্যমন্ত্রীর ভয়ে শাসক দলের দলদাসে পরিণত হবে।”

এদিন শুধু ACR নিয়ে নয়, পাশাপাশি সুপার সাইক্লোন আমফানের ত্রাণ নিয়ে ফের কড়া নিন্দা করলেন রাহুল সিনহা। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিজেপি নেতা বলেন, “আপনি বলেছিলেন ত্রাণের তালিকা প্রকাশ করবেন। কিন্তু এখনও সেই তালিকা আমরা দেখতে পাইনি? কারা কারা ত্রাণের টাকা পেয়েছেন, স্বচ্ছতা রেখে তাঁদের নাম ওয়েব সাইটে প্রকাশ করুন। আমফানের পর প্রচুর মূল্যবান গাছ কাটা হয়েছে। সেই গাছ বিক্রিও হয়েছে। গাছ বিক্রি করে সরকারের কোষাগারে কত টাকা তার তালিকাও প্রকাশ করতে হবে।”

এরপর রাহুল সিনহার দাবি, “শহরজুড়ে যে পরিমাণ গাছ কাটা হয়েছে, তার মূল্য কমপক্ষে ৬০০ কোটি টাকা। সেই টাকার হিসেব দিতে হবে সরকারকে”।

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...