Monday, March 16, 2026

শোভনের বেহালা পূর্বে এবার তৃণমূল প্রার্থী টলিউডের সোহম ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে সম্ভবত যাবতীয় আগ্রহই হারিয়ে ফেললো তৃণমূল৷ কিছুদিন ধরে জল্পনা ছড়িয়েছে, শোভন না’কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন৷ কিন্তু তৃণমূলের অন্দরের খবর, একুশের ভোটে শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, বেহালা-পূর্বে নতুন প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই আলোচনাতেই স্পষ্ট, শোভনের তৃণমূলে ফেরার দরজায় এবার খিল তুলে দেওয়া হচ্ছে৷ বেহালা পূর্ব কেন্দ্রে তিনটি নাম নিয়ে জোর আলোচনা চলছে৷ তবে অনেকটাই এগিয়ে আছেন, টলিউডের অন্যতম সুপারস্টার সোহম চক্রবর্তী৷ এই সোহম ২০১৪ সালে তৃৃণমূলে যোগ দিয়েছিলেন৷ ২০১৬-র বিধানসভা নির্বাচনে সোহম বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন৷ কিন্তু হেরে যান মাত্র ৬১৭ ভোটে৷ এবার সোহমকে বেহালা-পূর্ব কেন্দ্র প্রার্থী করার কথা ভাবা হচ্ছে৷ এছাড়া বিবেচনায় আছেন সুশান্ত ঘোষ(বুয়া) এবং তারক সিং৷

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...