Friday, June 26, 2026

মহামারির আবহে প্রকাশিত হলো সেটের ফল

Date:

Share post:

প্রকাশিত হলো স্টেট এলিজিবিলিটি টেস্টের ফল। শনিবার ফল প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন।

এবছর মোট ৪৮ হাজার ৬০০ জন পরীক্ষায় বসেছিলেন। যার মধ্যে সফল হয়েছেন ৩ হাজার ৫০০জন পরীক্ষার্থী। কমিশনের ওয়েবসাইট থেকেই শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

এবছর আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। যা এ বছরই প্রথম বলে জানিয়েছে কলেজ সার্ভিস কমিশন। চলতি বছর ১৯ জানুয়ারি সেট পরীক্ষা হয়। কিন্তু লকডাউন শুরু হওয়ার ফলে ইউজিসির প্রতিনিধিদের নিয়ে মডারেটর্স এবং স্টিয়ারিং কমিটির বৈঠক সম্ভব হয়নি। এরপর আনলক শুরু হওয়ার পর ৯ জুলাই বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার ফল প্রকাশ হবে। কমিশন জানিয়েছে ৭ দিনের মধ্যে ওয়েবসাইটে মডেল অ্যানসার কি প্রকাশ করা হবে।

৩০ টি বিষয়ের উপর এবছর পরীক্ষা নেওয়া হয়েছিল। গত কয়েক বছর ধরেই সাঁওতালী, আইন, জিওলজ, মিউজিক নেপালির মতো বিষয়গুলি সেট পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপককুমার কর বলেন,অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অক্টোবর মাসের পর। পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারভিউ নিয়ে প্যানেল প্রকাশ করা হবে। তারপর কাউন্সিলিং এবং নিয়োগ করা হবে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...