Saturday, May 30, 2026

‘রেওয়ার সৌর পার্ক ‘এশিয়ার বৃহত্তম’ : কেন্দ্রের দাবি ‘অসত্য’, বললেন রাহুল!

Date:

Share post:

রেওয়ার সৌর পার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রদেশের রেওয়ার সৌরবিদ্যুৎ কেন্দ্রের(৭৫০MW) উদ্বোধনের পর টুইটারে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রকে এশিয়ার বৃহত্তম বলে অভিহিত করে প্রধানমন্ত্রীর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। এরপর শুরু হয় রাজনৈতিক তরজা। সেই টুইট রিটুইট করে তা ‘অসত্য’ বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
রিটুইট করে তিনি লেখেন ‘অসত্যগ্রাহী’, অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতরের টুইটটি মিথ্যা বলে দাবি করেন রাহুল।

কর্ণাটকে কংগ্রেসের প্রধান ও প্রাক্তন মন্ত্রী ডি কে শিবকুমার শুক্রবার এই প্রসঙ্গে বলেন, “কর্ণাটকের পেভাগাদা পার্ক সৌর বিদ্যুৎ কেন্দ্র (২,০০০ MW) অনেক বেশি বড়।” ফলে এটির ভারতেরও বৃহত্তম নয়।

তিনি বলেন, “প্রায় দুই বছর আগে তৈরি হওয়া পেভাগাদা পার্ক টপকে রেওয়া সৌর বিদ্যুৎ কেন্দ্র কী করে এশিয়ার বৃহত্তম হল, তার জবাব দিক কেন্দ্রীয় শক্তি মন্ত্রক।”

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...