Saturday, June 20, 2026

হঠাৎ কী হলো ধোনির? ম্যানেজার কেন একথা বললেন?

Date:

Share post:

কী হলো মহেন্দ্র সিং ধোনির? যে এমডোর্সমেন্ট ধোনিকে বছরে কয়েক শো কোটি টাকা দিত সেই বিজ্ঞাপনে আপাতত আর করবেন না। ধোনির বন্ধু কাম ম্যানেজার মিহির দিবাকর জানিয়েছেন, ধোনি আপাতত কোনও ব্র‍্যান্ড আর প্রোমোশন করবেন না। কেন? রাঁচির ফার্ম হাউসে গোটা লকডাউন পিরিয়ড কাটানো ধোনি কিন্তু মুখে কুলুপ দিয়েছেন। একটি মহলে শোনা যাচ্ছে আসলে ধোনির বেশিরভাগ এনডোর্সমেন্ট কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। ক্রিকেট না খেলার কারণে ধোনিকে গ্রেডেশনের বাইরে রাখলেও বিজ্ঞাপন জগতে ধোনি প্রায় ২০টি প্রোডাক্ট এনডোর্স করেন। বছরে যা থেকে প্রায় ১৯০-২০০ কোটি টাকা উপার্জন করেন। প্রতি প্রোডাক্ট বছরে ৮-১০ কোটি টাকা। এবার নতুন করে চুক্তি হবে। সেখানে সব প্রোডাক্ট তাঁর সঙ্গে নাও থাকতে পারে। অন্যদিকে ধোনিও প্রত্যেক এনডোর্সমেন্টে তাঁর পারিশ্রমিক বাড়াতে চাইছেন। শোনা যাচ্ছে নিজের সুপার মার্কেটের চেন ব্যবসা এবার জমিয়ে করতে চান।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...