Sunday, May 17, 2026

ভিলেনদের মতো করোনাকে হারাবেন বিগ বি, আরোগ্য কামনায় ভক্তদের যজ্ঞ

Date:

Share post:

সিনেমায় ভিলেনরা হার মেনেছেন হিরোর কাছে। খলনায়কদের মত করোনাকেও কাবু করবেন বিগ বি। এই আশাতেই হোম যজ্ঞ করলেন অমিতাভ বচ্চনের ভক্তরা । রবিবার উত্তর কলকাতায় ৩০০ বছরের বেশি পুরনো হাতিবাগানের বড় ঠাকুর মন্দিরে সেই যজ্ঞ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত,  শনিবার রাতে অমিতাভ বচ্চন নিজেই সোশ্যাল মিডিয়ায় অগণিত ভক্তদের জানান, তাঁর শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। তারপরে বিশ্ব জুড়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তাঁর  গুণমুগ্ধরা।

কলকাতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। যখন তিনি সুপারস্টার হননি, তার আগে থেকেই এই শহরে তাঁর যোগাযোগ। এই শহরের বুকেই শুরু হয়েছিল তাঁর কর্মজীবন। চলচ্চিত্র জগতেও হাতে খড়িও হয়েছিল কলকাতা থেকেই। তাই অমিতাভের শরীরে করোনা থাবা বসিয়েছে শুনে সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করে শুরু হয় যজ্ঞ। কলকাতা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাতিবাগানের কৃষ্ণরাম বোস স্ট্রিটের ৩০০ বছরের পুরনো শিব মন্দিরে রবিবার অমিতাভের সুস্থতার জন্য হোম যজ্ঞ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই হোম যজ্ঞ। সকাল ১১টা থেকে শুরু হয়ে প্রায় দু-ঘন্টা ধরে চলে প্রার্থনা।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...