Monday, June 8, 2026

একগুচ্ছ নির্দেশিকা জারি করে খুলল মন্দিরের দরজা

Date:

Share post:

লকডাউনের জেরে বন্ধ ছিল দেশের সব মন্দির। নিত্যপুজো হলেও ভক্তদের প্রবেশ নিষেধ ছিল। আনলক পর্ব শুরু হতে ধীরে ধীরে খুলেছে বেশ কিছু মন্দির। এবার পুরাতত্ত্ব বিভাগের নির্দেশানুসারে খুলে দেওয়া হলো বাঁকুড়ার একাধিক মন্দিরের দরজা। তবে এক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। জেনে নিন সেগুলি –

▪️প্রতিটি মন্দিরের সামনে রাখা থাকছে স্যানিটাইজার। নিজেকে স্যানিটাইজ করার পর খাতায় নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর নথীভুক্ত করতে হবে।

▪️দায়িত্বপ্রাপ্ত কর্মী থার্মাল স্ক্রিনিং এ শরীরের তাপমাত্রা মাপবেন।

▪️ মন্দিরের ভিতরে ঢুকেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এদিকে কড়া নজর রাখছে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ।

▪️ মন্দির চত্বরে গ্রুপ ছবি তোলা যাবে না।

মন্দির খোলায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। স্থানীয় ব্যবসায়ী সুমন দে, প্রদীপ পণ্ডিতরা বলেন, লকডাউনের জন্য ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল। মন্দির খোলার পর পর্যটকরা আসছেন। কিছুটা হলেও বিক্রি হচ্ছে।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...