Tuesday, March 17, 2026

সোনা পাচারকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত স্বপ্না সুরেশ

Date:

Share post:

কেরলের সোনা পাচারকাণ্ডে অভিযুক্ত স্বপ্না সুরেশকে গ্রেফতার করল এনআইএ। একইসঙ্গে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক অভিযুক্ত সন্দীপ নায়ারকে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সূত্রে খবর, আগামী বুধবার তাঁদের আদালতে তোলা হবে।

গত বুধবার এনআইএ-কে এই মামলার তদন্তের ভার দিয়েছিল কেন্দ্র। স্বপ্না ও সন্দীপ সহ ফাজিল ফরিদের বিরুদ্ধে শুক্রবার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (১৯৬৭)-এর ১৬, ১৭ এবং ১৮ ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু ফেরার ছিলেন স্বপ্না ও সন্দীপ।

তিরুঅনন্তপুরমে আরব আমিরশাহি দূতাবাসেই লিয়াজোঁ অফিসার পদে ছিলেন স্বপ্না। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দফতরের তথ্যপ্রযুক্তি প্রচার সংক্রান্ত বিষয়টিও সামলাতেন। ইতিমধ্যেই বাম সরকারের প্রধান সচিব এম শিবশঙ্করকে বরখাস্ত করা হয়েছে। ওই আইএএস অফিসারের ঘনিষ্ঠ ছিলেন স্বপ্না সুরেশ। স্বাভাবিভাবেই ঘটনায় নাম জড়িয়ে যায় সরকারের।

প্রসঙ্গত, গত ৪ জুলাই তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ৩০ কিলোগ্রাম সোনা আটক করেছিল শুল্ক দফতর। ওই সোনার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। অভিযোগ, সংযুক্ত আরব আমিরশাহি থেকে ‘ডিপ্লোম্যাটিক কার্গো’ হিসেবে কেরলে ওই সোনা পৌঁছয়। ঘটনায় জড়িত সন্দেহে তিরুঅনন্তপুরমে সৌদি আরবের দূতাবাসের প্রাক্তন জনসংযোগ আধিকারিক সরিথ কুমারকে গ্রেফতার করে শুল্ক দফতর।

spot_img

Related articles

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...

ডিজি-কলকাতার সিপি-র পরে এবার বদল ১২ জেলার পুলিশ সুপার, তালিকায় ইন্দিরাও

ভোট ঘোষণার দিন মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commossion)। এর পর থেকে...

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...