Tuesday, May 19, 2026

নতুন নিয়মই গেরো, নইলে বোর্ডের সঙ্গে আইসিসির দায়িত্ব নিতেন সৌরভ

Date:

Share post:

আইসিসি চেয়ারম্যান হচ্ছেন? বারবার এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সৌরভকে কেন্দ্র করে। পরিষ্কার ভাষায় বিসিসিআই প্রেসিডেন্ট জানালেন, সবটাই ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নেবে। আইসিসির নিয়ম বদলেছে। চেয়ারম্যান হলে নিজের দেশের বোর্ডের কোনও পদে থাকা যাবে না। ফলে অসুবিধা তৈরি হয়েছে। সৌরভ পরিষ্কার করে জানিয়েছেন, এই অবস্থায় বোর্ড ছেড়ে যাওয়া ঠিক হবে না। তাছাড়া আমাকে ছাড়া হবে কিনা সেটাও জানি না। তবে আমার বয়স কম, এই সুযোগ আবার আসবে। আপাতত বোর্ডের এই সাম্মানিক কাজ মন দিয়ে করতে চাই।

জটিলতার কথা বোঝাতে গিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ডের একটাই পদে থাকা যাবে। দুটো পদে নয়। তবে বোর্ডের বাইরে অন্য পদে থাকা যাবে। অর্থাৎ আইসিসির চেয়ারম্যান হওয়া যাবে। আবার আইসিসির নিয়ম অনুযায়ী দুটো পদে থাকা যাবে না। অর্থাৎ চেয়ারম্যান হলে নিজের দেশের বোর্ডের কোনও পদে থাকা যাবে না।

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...