Monday, May 18, 2026

হিন্দু সংহতি সংগঠনের নেতা তপন ঘোষ প্রয়াত

Date:

Share post:

হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা নেতা তপন ঘোষ প্রয়াত হলেন। তপনবাবু করোনা আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত করে পারিবারিক সূত্রে কিছু পাওয়া যায়নি। হিন্দু সংহতির বর্তমান সভাপতি দেবতনু ভট্টাচার্য সংগঠনের ফেসবুক পেজে তপনবাবুর অকাল প্রয়াণের কথা জানিয়েছেন। তপনবাবু মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম কর্মকর্তা ছিলেন। মতানৈক্যের কারণে ২০০৭ সালে হিন্দু সংহতি সংগঠনের সূচনা তপনবাবুর হাত ধরে। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দিনটিতে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতেন। সম্প্রতি সংগঠনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এবং নিজেকে বিচ্ছিন্ন করে নেন। সংগঠনের দায়িত্ব নেন দেবতনু ভট্টাচার্য। হিন্দু সংহতি সংগঠন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর ‘সিংহবাহিনী’ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত হন। তবে সেই সংগঠনের সেভাবে কোনও প্রভাব রাজ্যে ছিল না।

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...